29/09/2026
আমি এই পর্যন্ত যতজন পেট পেরেন্টস ডিলিং করেছি তাদের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা নিতে হয়েছে ফ্লু পেশেন্ট এর প্যারেন্টসদের নিয়ে।
এর কারণ হল:
১) এই ক্যাটাগরির প্যারেন্টসদের বেশিরভাগই জানেন না বাচ্চা বিড়ালে কখন ভ্যাক্সিন দেয়া শুরু করতে হয়।
২) তারা ৩মাস বয়স হওয়ার হওয়ার জন্য অপেক্ষায় থাকে অথবা দোকানদার পরামর্শ দেয় ৩মাসের আগে ভ্যাক্সিন না দেয়ার জন্য।
৩) ভ্যাক্সিন ছাড়া বিড়ালের বাচ্চার FPV রোগ হলে ৭০-৯০% মারা যায় কিন্তু এই ক্যাটাগরির প্যারেন্টসদের বেশিরভাগই সেটা মানতে চান না, তারা মনে করেন যেহেতু ডাক্তারকে ভিজিট দেয়া হয়েছে এবং ক্লিনিকে আনা হয়েছে, অতএব বিড়াল মারা যেতে পারবে না। মরলে ভুল চিকিৎসায় মারা গেছে ⚠️ FPV পেশেন্ট দৈনিক ২-৩ বার ফ্লুইড দেয়া গেলে এবং ইঞ্জেকশন এর মাধ্যমে মেডিসিন দেয়া হলে ভালো রেসাল্ট পাওয়া যায়। কিন্তু বেশিরভাগই চান মুখে খাওয়ানোর মেডিসিন এবং ফলোআপে আসতে চান না।
৪) সবাই শীতকাল আসার জন্য অপেক্ষায় থাকেন, তারা মনে করেন ফ্লু শুধু শীতকালীন রোগ! যা পুরোপুরি ভুল ধারণা। শীতকালে এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় সেটা ঠিক।
৫) যাদের ভ্যাক্সিনের মেয়াদ ১০ মাস ক্রস হয়ে যায় তারা পারলে ভ্যাক্সিন করে নিবেন কম্বাইন্ড। কারণ শেষ দিকে ফ্লু পজেটিভ পাওয়া যায় কিছুকিছু বিড়ালে।
তাই শীতকাল আসার ১-২ মাস আগেই ভ্যাক্সিনেশন কমপ্লিট করে নিবেন।
বাচ্চার বয়স ৪৫ দিন হলেই কম্বাইন্ড কোর ভ্যাক্সিন দিয়ে নিবেন।