Feline Paws

Feline Paws Saving lives!
(1)

26/03/2026

শারীরিক ভাবে অসুস্থতার কারণে আমাদের সেবা আগামিকাল শুক্রবার এবং শনিবার বন্ধ থাকবে।

এপ্রিল মাস থেকে যথারীতি প্রতি শুক্রবার এবং শনিবার আমাদের সেবা চলমান থাকবে।

26/02/2026

আগামি শুক্রবার এবং শনিবার (২৭ এবং ২৮ ফেব্রুয়ারি) আমাদের সেবা দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে।

If tartar is formed in your cat's teeth, shedule an appointment with your vet immediately for Dental scaling!
01/02/2026

If tartar is formed in your cat's teeth, shedule an appointment with your vet immediately for Dental scaling!

25/01/2026

Giving chemotherapy to a CTVT patient!

22/01/2026

আমাদের সেবা আগামিকাল শুক্রবার এবং শনিবার চালু থাকবে।

Emergency C-Section of a cat!
20/01/2026

Emergency C-Section of a cat!

20/01/2026

আপনারা সকলে অবগত আছেন আমাদের সেবা শুধুমাত্র শুক্রবার চলমান থাকে। অনিবার্যকারণ বশত আগামি শুক্রবার আমাদের সেবা স্থগিত থাকবে। তার পরিবর্তে আমাদের সেবা শনিবার এবং রবিবার টানা ২ দিন চলবে।

17/12/2025

প্রসংগ: Mycoplasma Haemophelis!

এটি একটি ব্যাকটেরিয়ার নাম। কিন্তু ব্যাকটেরিয়াটি এতটাই ভয়াবহ যে ২৪ ঘন্টার মধ্যেই বিড়াল মারা যেতে দেখা গেছে। তাহলেই বুঝতে পারছেন যে অন্য দু চারটি ব্যাকটেরিয়ার মত এটা সিম্পল কোনো ব্যাকটেরিয়া না। ব্যাকটেরিয়াটি মূলত বিড়ালের RBC (লোহিত রক্তকণিকা) তে বসবাস করে এবং RBC নষ্ট করতে থাকে যার ফলে শরীরে রক্ত কমে যায়, জন্ডিস হয়, লিভার ড্যামেজ পর্যন্ত হতে পারে, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, হেলে দুলে হাটে, খিচুনি আসতে পারে, শুরু তে গায়ে জ্বর থাকলেও শেষের দিকে শরীরের তাপমাত্রা কমে বিড়াল মৃত্যু হয়৷

ব্যাকটেরিয়াটি ভেক্টরের মাধ্যমে ছড়ায় যেমন- fleas, ticks! শীতকালে বিড়ালের গোসল করানো সম্ভব হয় না অপরদিকে fleas, ticks এর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার ফলে শীতকালে এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে।

বিড়ালের গায়ে জ্বর থাকলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন। এই রোগে আক্রান্ত হলে বিড়ালের বাচার সম্ভাবনা কমে যায়৷

06/12/2025

ভিডিওতে যাকে খেলতে দেখা যাচ্ছে ওর নাম কিটি।

কিটির fip and mycoplasma দুটোই positive! চিকিৎসা চলছিলো ভালোর দিকে যাচ্ছিলো। fip চিকিৎসা চলমান অবস্থায় হুট করে সে বমি, পাতলা পটি শুরু করলো টেস্ট করে দেখা গেলো fpv positive (সবাই যাকে ফ্লু বলে)। এবং আলহামদুলিল্লাহ কিটি fpv থেকেও সার্ভাইভ করেছে৷ এই ৩ টি রোগের যে কোনো একটিতেও যদি কোনো বিড়াল আক্রান্ত হয় তাও তার লাইফ রিস্কে পড়ে যায়। কিটির প্যারেন্টসের অনেক বেশি সচেতনতা এবং আল্লাহ তায়ালার অশেষ রহমতে কিটি এখন সুস্থ!

14/10/2025
রাতেও চলেছে আমাদের কার্যক্রম!
28/09/2025

রাতেও চলেছে আমাদের কার্যক্রম!

আজ বিশ্ব জলাতংক দিবস। প্রতি বছরের ন্যায় এবার ও আমার এলাকার কিছু রাস্তার কুকুর বিড়ালদের বিনামূল্যে জলাতংক টিকা প্রদান করা...
28/09/2025

আজ বিশ্ব জলাতংক দিবস।

প্রতি বছরের ন্যায় এবার ও আমার এলাকার কিছু রাস্তার কুকুর বিড়ালদের বিনামূল্যে জলাতংক টিকা প্রদান করা হলো৷

এবার জেনে নেওয়া যাক, জলাতংক আসলে কি?

জলাতংক বা ইংরেজিতে যাকে rabies নামে সবাই চিনে তা হলো মূলত ভাইরাস জাতীয় রোগ। এই রোগটি মূলত আক্রান্ত প্রাণির লালার মাধ্যমে ছড়ায়। মানে হলো আক্রান্ত প্রাণির আচড় বা কামড়ের মাধ্যমে এই রোগটি ছড়ায়। i repeat আচড় বা কামড়ের মাধ্যমে। আক্রান্ত প্রাণি যখন আচড় বা কামড় দেয় তখন ভাইরাসটি মূলত peripheral nervous সিস্টেমে বাসা তৈরী করে এবং সেখান থেকে তার গন্তব্য ব্রেইনের দিকে অর্থাৎ central nervous system এর দিকে। ভাইরাস ব্রেইনে যাওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের লক্ষণ প্রকাশ পাবে না। ব্রেইনে যাওয়ার পর পর ই ভাইরাস peripheral nervous system এর মাধ্যমে লালা তে আসে এবং বিভিন্ন অরগানে যায় এবং আস্তে আস্তে সকল ধরনের লক্ষণ দেখানো শুরু করবে৷ লক্ষণ দেখানোর আগ পর্যন্ত ভাইরাস টি বছরের পর বছর সুপ্ত অবস্থায় থাকতে পারে। এটি নির্ভর করে প্রাণিটি কামড় খেয়েছে কোথায় এবং তার লোকেশন ব্রেইন থেকে কত দূরে। মানে হলো ব্রেইন থেকে কামড়ের স্থান যত কাছে হবে তত দ্রুত লক্ষণ প্রকাশ পাবে। according to MSD জলাতংক ১০ দিন থেকে ১ বছর এমন কি ৩ বছর পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। সুপ্তাবস্থায় এই রোগ ছড়ায় না। ক্লিনিক্যাল সাইন প্রকাশ পাওয়ার পর পর ই এই রোগ একজন থেকে আরেকজনে ছড়ায় এবং কিছুদিনের (২-১০ দিন) মধ্যেই মারা যায়।

জলাতংকের মূল লক্ষণসমূহ

১. জ্বর আসা
২. প্রচুর লালা ঝরা।
৩. গিলতে কষ্ট হওয়া (difficulty swallowing)
৪. বিভিন্ন ধরনের neurogical sign যেমন খিচুনি, প্যারালাইসিস,এগ্রেসিভ আচরণ, কামড়াতে চাওয়া, আলো সংবেদনশীলতা অর্থাৎ আলো ভয় পাওয়া।

জলাতংক কেনো বলা হয়?

এই রোগে throat muscle spasm এ মারাত্নক ব্যাথা হয় তাই আসলে যে কোনো কিছু গিলতে কষ্ট হয় এবং এত পরিমাণ লালা ঝরে যে লালা গিলতেও কষ্ট হয়। পেশেন্ট এর মূলত যে কোনো কিছু গিলতেই কষ্ট হয় এমনকি পানি সহ তাই এর নাম দেওয়া হয়েছে জলাতংক।

এই রোগের কি চিকিৎসা আছে?

উত্তর হলো না৷ লক্ষণ প্রকাশ পাওয়ার পর তার মৃত্যু নিশ্চিত।

এই রোগ প্রতিরোধের উপায় কি?

টিকা, টিকা এবং টিকা।

আমাকে কুকুর, বিড়াল কামড় দিয়েছে আমার করণীয় কি?

আক্রান্ত স্থানে ক্ষার জাতীয় সাবান অর্থাৎ বাংলা সাবান অথবা ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এতে করে ভাইরাসের উপরের লেয়ারটি ক্ষতিগ্রস্থ হয় এবং ৪৮ ঘন্টার মধ্যে রেবিস ভ্যাক্সিন দিয়ে দিবেন। আপনার নিকটস্থ যেকোনো হাসপাতালে যেখানে রেবিস এর টিকা দেওয়া হয় সেখানে একজন mbbs ডক্টর এর সাথে যোগাযোগ করে উনিই ঠিক করে দিবেন রেবিস ভ্যাক্সিনের প্রোটোকল টা কি হবে।

কুকুর, বিড়াল আচড় বা কামড় দিলেই কি জলাতংক হয়?

শুধুমাত্র জলাতংকে আক্রান্ত কোনো কুকুর বা বিড়াল যদি আচড় বা কামড় দেয় কেবল তখনই আপনার জলাতংক হতে পারে৷ তাই কোনো কুকুর বা বিড়াল যদি আচড় বা কামড় দেয় আতংকিত না হয়ে সাথে সাথে বাংলা সাবান দিয়ে ১৫-২০ মিনিট ধুয়ে ফেলুন এবং আপনার নিকটস্থ হাসপাতালে ডাক্তারের পরামর্শে জলাতংকের টিকা দিয়ে ফেলুন

আমার বিড়াল বা কুকুরের র‍্যাবিস ভ্যাক্সিন দেয়া আছে এবং সে আমাকে আচড়/ কামড় দিয়েছে আমার কি র‍্যাবিস ভ্যাক্সিন দেওয়া লাগবে?

আপনার বিড়াল এর যদি ভ্যাক্সিন দেওয়া থাকে তাহলে আপনার ভ্যাক্সিন না দিলেও চলবে।

আমাকে রাস্তার বিড়াল/কুকুর আচড়/কামড় দিয়েছে কিন্তু রক্ত বের হয় নি আমার কি র‍্যাবিস ভ্যাক্সিন দেওয়া লাগবে?

রক্ত বের হোক বা না হোক আপনাকে অবশ্যই র‍্যাবিস ভ্যাক্সিন দিতে হবে যদি রাস্তার হয়ে থাকে।

আপনার পোষা প্রাণিকে নিয়মিত টিকার আওতায় নিয়ে আসুন। তাহলে এই ধরনের রোগ ছড়ানোর আর কোনো সম্ভাবনা নেই৷

Address

Halishahar Housing Estate, , Block-B, Road No-2, , Lane No-4, , Dutch Bangla ATM Booth's Building, , 3rd Floor
Chittagong
4226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Feline Paws posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share