Pet Solution

Pet Solution For Consultancy inbox us at any time

WhatsApp : 8801822075776

03/10/2025
খুব বেশি ইমার্জেন্সি না হলে আপাতত অনলাইন সেবা বন্ধ থাকবে।
01/10/2025

খুব বেশি ইমার্জেন্সি না হলে আপাতত অনলাইন সেবা বন্ধ থাকবে।

মেয়ে বিড়াল,  বয়স ৮ বছর।  হিটে আসতো তবে মেটিং করতো না বা করলেও কখনো বাচ্চা হতো না।  বিড়ালের মালিক এটা আমলে নেয় নিই,  স্পে...
26/07/2025

মেয়ে বিড়াল, বয়স ৮ বছর।

হিটে আসতো তবে মেটিং করতো না বা করলেও কখনো বাচ্চা হতো না। বিড়ালের মালিক এটা আমলে নেয় নিই, স্পে ও করায় নিই। হঠাৎ একদিন ইউরিনের সাথে ব্লাড দেখতে পেয়ে হাসপাতালে আসেন। চেক-আপ, ব্লাড টেস্ট এবং Ultrasonography তে ধরা পরে মুত্রথলি তে পাথর এবং দুটো O***y তেই বড় সাইজের কয়েকটা Cyst.

আজকে অপারেশন এর মাধ্যমে স্পে এবং পাথর অপসারণ করা হয়েছে আমাদের হাসপাতালে।

15/07/2025

This is an infectious unit of a Veterinary Hospital in Bangladesh.

If anyone wants to do surgery from us with Gaseous Anesthesia protocol you can inbox us or this page

Precise Petlab diagnostic and Hospital Ltd.
Gulshan 2, Dhaka.

16/06/2025

যাদের কুকুর-বিড়াল দীর্ঘদিন যাবত জয়েন্ট ও হাড় ভাঙার ব্যাথা, শরীরে ঘা বা শরীরের যেকোনো জায়গায় ব্যাথায় ভুগছে তারা ডায়োড লেজার থেরাপির জন্য যোগাযোগ করতে পারেন ইনবক্সে।

আগামী ১ সপ্তাহ থেরাপি বিনামূল্যে দেয়া হবে

লোকেশন - গুলশান, ঢাকা।

31/03/2025

সবাইকে ঈদ মোবারক।

ঈদ মৌসুমে আপনার নিকটস্থ পেট ক্লিনিক বা হাসপাতাল বন্ধ থাকায় জরুরি কোনো প্রয়োজনে আমাদের ইনবক্সে নক দিতে পারেন।

সকল প্রাণীদের সুস্থতা কামনা করছি।

Lenticular Sclerosis আলহামদুলিল্লাহ,  সময় মতো চিকিৎসা নেয়ার ফলে খুব দ্রুত ৯০ শতাংশ রিকোভার করেছে বাচ্চাটার চোখ।
29/03/2025

Lenticular Sclerosis

আলহামদুলিল্লাহ, সময় মতো চিকিৎসা নেয়ার ফলে খুব দ্রুত ৯০ শতাংশ রিকোভার করেছে বাচ্চাটার চোখ।

15/03/2025

যাদের বিড়াল-কুকুরের শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে বা যারা অনেক গুলো বিড়াল-কুকুর বাসায় পালেন তারা ছোট সাইজের অক্সিজেন সিলিন্ডার কিনে ফেলুন।

১-৫ হাজারের মধ্যে পেয়ে যাবেন এবং প্রতিবার অক্সিজেন রিফিল ২০০-৮০০ টাকায় করতে পারবেন সিলিন্ডারের সাইজ অনুসারে।

অক্সিজেন সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ শ্বাসকষ্ট জনিত রোগে।

14/12/2024

All slots are booked.
(New schedule closed)

চট্টগ্রামের মধ্যে স্ট্রে বিড়ালের স্পে-নিউটার এর জন্য যোগাযোগ করুন ইনবক্সে।

অপারেশন এর জন্য কিছু খরচ বহন করবে ঢাকার একটি প্রতিষ্ঠান।

শুধুমাত্র দেশি বিড়াল এর জন্য প্রযোজ্য বা স্কুল-কলেজ পড়ুয়া স্টুডেন্ট যারা দেশি বিড়াল পালেন।

16/11/2024

কেনো পোষা প্রাণীকে সবসময় অনলাইনে দেখানো উচিত না আজকে এর একটা বাস্তব উদাহরণ দেয়া হলো

এই বিড়ালের মালিক অনলাইনে নক দিয়ে বিড়ালের এরকম কাশির এবং ঠান্ডা লাগার ব্যাপারটি বললেন। স্বাভাবিকভাবেই সকল ডাক্তার ই এই সমস্যা কে rhinits অথবা common cold ধরে চিকিৎসা দিবেন। বিড়াল খাওয়া দাওয়া ঠিক মতো করে বিধায় আমরাও সেইম চিকিৎসা দিলাম। তবে ওষুধ খাওয়ানোর আগেই বিড়াল টি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। মালিকের মন মানছিলো না বিধায় উনি ক্লিনিকে নেয়ার কথা বলেন এবং সাজেস্ট করলাম তাহলে ওষুধ না দিয়ে আগে এক্সরে করানোর জন্য।

পরবর্তীতে এক্স-রে রিপোর্টে Lungs এর কন্ডিশন থেকে gastrointestinal সমস্যাই বেশি দেখা গেছে এমনকি obstruction থাকারও সম্ভাবনা রয়েছে। প্রচুর গ্যাসের সমস্যার কারণে বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে।

এই বিড়ালকে অনলাইনে যতো ভালো ডাক্তার ই দেখানো হতো না কেনো এক্সরে করানো ছাড়া কখনোই সঠিক চিকিৎসা পেতো না।

তাই যাদের সামর্থ্য এবং সুযোগ দুটোই রয়েছে তারা কাইন্ডলি সরাসরি ডাক্তার দেখাবেন।

19/10/2024

১৫ মাসের দেশি ছেলে বিড়াল নিয়ে একবার একজন এসেছিলেন চেক-আপ করাতে। ওনার বিড়ালের সমস্যা হলো যেখানে সেখানে প্রস্রাব স্প্রে করে এবং প্রচুর ডাকাডাকি করে বাহিরে যাওয়ার জন্য। এখন উনি ওষুধ চাচ্ছেন হিট কমানোর।

ওনাকে বোঝানো হলো এর পার্মানেন্ট সলিউশন হলো নিউটার করানো। অথবা মেয়ে বিড়াল এনে মাঝেমধ্যে মেটিং করানো। উনি মেয়ে বিড়াল আনবে না বা মেটিং ও করাবেন না এবং নিউটার করা হারাম সেটাও করাবেন না।

নিউটার হারাম কেনো, কোন যুক্তিতে হারাম সেটা জানতে চাওয়ায় বললেন আল্লাহ এর দেয়া ক্ষমতা কেড়ে নেয়ার রাইট কারো নেই।

ওনাকে সরাসরি জিজ্ঞেস করলাম যেই প্রাণী প্রকৃতিতে ঘুরে বেড়িয়ে বড় হওয়ার কথা তাকে চার দেয়ালের মাঝে আটকে রেখে সঙ্গীহিন কষ্টকর এক জীবন যাপনে বাদ্ধ করছেন এটা কি হালালের মধ্যে পরে নাকি হারামের মধ্যে পরে? ওনার মুখে আর কথা নেই।

আমরা নিজেরা ৫ ওয়াক্ত নামাজ পড়িনা, পর্দা করিনা, মন্দির-প্যাগোডায় যাই না কিন্তু এই বিষয়ে একদম ১০০% ধার্মিক। এটা দিয়েই কনফার্ম জান্নাতী।

হয় ছেলে-মেয়ে বিড়াল একসাথে পালুন নাহয় এডাল্ট হলে স্পে-নিউটার করিয়ে দিন।

Address

Chittagong

Telephone

+8801822075776

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pet Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category