Dr. Lalin

Dr. Lalin Learn Pet Parenting with Dr Lalin (Pet Educator). Helping you understand your pets, their needs and the care they deserve.

💔 বিদায়, হাডার্সফিল্ড স্টেশনের সবার প্রিয় 'বোল্ট'! 🐾যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের হাডার্সফিল্ড রেলওয়ে স্টেশনের ...
29/09/2026

💔 বিদায়, হাডার্সফিল্ড স্টেশনের সবার প্রিয় 'বোল্ট'! 🐾

যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ারের হাডার্সফিল্ড রেলওয়ে স্টেশনের সেই চিরচেনা মুখ, সবার আদরের বিড়াল 'বোল্ট' আর নেই। গত সপ্তাহে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সে আমাদের ছেড়ে চলে গেছে।

ট্রান্সপেনাইন এক্সপ্রেস (TransPennine Express) কর্তৃপক্ষের এই প্রিয় বিড়ালটি শুধু একটি সাধারণ বিড়াল ছিল না, সে ছিল স্টেশনের প্রতিদিনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।

চলুন ফিরে দেখি বোল্টের অসাধারণ এই যাত্রাপথের দিকে:

🚂 স্টেশনের চাকরিতে যোগদান:
২০১৮ সালে মাত্র কয়েক মাস বয়সে হাডার্সফিল্ড স্টেশনে যোগ দেয় বোল্ট। স্টেশনের তখনকার "সিনিয়র পেস্ট কন্ট্রোলার" ও বিশ্ববিখ্যাত বিড়াল 'ফেলিক্স' (Felix)-এর সহকারী হিসেবে তার কাজ শুরু হয়। ফেলিক্সের কাছেই সে ইঁদুর ধরা থেকে শুরু করে যাত্রীদের মন জয় করার সব কায়দা শিখেছিল। ২০২৩ সালের ডিসেম্বরে ফেলিক্সের মৃত্যুর পর বোল্ট সাহসের সাথে স্টেশনের প্রধান পাহারাদারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়।

🎗️ চ্যারিটিতে বিশাল অবদান:
ফেলিক্স এবং বোল্ট মিলে সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষের হৃদয় জয় করেছিল। বিশ্বজুড়ে তাদের অগণিত ভক্ত ছিল। শুধু জনপ্রিয়তাই নয়, তারা তাদের বার্ষিক ক্যালেন্ডার ও বই বিক্রির মাধ্যমে স্থানীয় বিভিন্ন চ্যারিটি বা দাতব্য সংস্থার (যেমন- MND Association, The Welcome Centre ইত্যাদি) জন্য প্রচুর তহবিল সংগ্রহ করেছিল।

🏡 অবসর গ্রহণ ও নতুন জীবন:
স্টেশনে বড় ধরনের সংস্কার কাজ চলার কারণে, নিরাপত্তার কথা ভেবে ২০২৫ সালের জুলাই মাসে বোল্টকে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এরপর থেকে সে স্টেশনেরই কর্মী 'জ্যাকি' (Jacqui)-এর বাড়িতে অন্যান্য বিড়াল সঙ্গীদের সাথে দারুণ আরামে অবসর জীবন কাটাচ্ছিল।

কিন্তু দুর্ভাগ্যবশত, এই সুন্দর অবসর জীবন বেশিদিন স্থায়ী হলো না। ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফেসবুক পেজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় যে, একটি সড়ক দুর্ঘটনায় বোল্টের মৃত্যু হয়েছে।

ফেলিক্সের পর বোল্টের এই হঠাৎ বিদায় হাডার্সফিল্ড স্টেশন এবং বিশ্বজুড়ে তাদের লাখো ভক্তের জন্য এক বিশাল শূন্যতার সৃষ্টি করেছে।

ওপারে ভালো থেকো, বোল্ট! মেঘের দেশের স্টেশনে তোমার মেন্টর ফেলিক্সের সাথে নিশ্চয়ই আবার দেখা হবে তোমার।

28/09/2026

আপনি কি জানেন - একটি পোষ্য আপনার বাচ্চাকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পারে। বাচ্চাদের ডিভাইস আসক্তি বর্তমান সময়ের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটি পোষা প্রাণী বাচ্চাদের এই আসক্তি থেকে দূরে রাখতে পারে।

👉🏻 ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন।

📌 বিড়ালের ebook সংগ্রহ করার লিংক পিন কমেন্টে।

25/09/2026

আপনি কি জানেন - কিভাবে বিড়ালের বাচ্চার আঁচড় বা কামড় দেয়ার প্রবণতা কমাবেন ?‌ এটি বাচ্চাদের মধ্যে খুবই কমন কিন্তু বড় হয়ে এই স্বভাব থেকে গেলে তা একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।
এই ভিডিওতে বিড়ালের বাচ্চার আঁচড় বা কামড় দেয়ার স্বভাব কিভাবে পরিবর্তন করবেন তা শিখতে পারবেন। যা বিড়ালকে বড় হয়ে খুব বেশি সোশ্যাল হতে সাহায্য করবে। ‌

👉🏻 ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন।

📌 বিড়ালের ই-বুক সংগ্রহ করার লিংক পিন কমেন্টে। ‌

কম শিক্ষিত মানুষেরাই কেন যেন বেশি দয়ালু হয়।‌ এই ঘটনা তার আরেকটি প্রমাণ। হাতির বাচ্চাটি নদীর জলে ভেসে যাচ্ছিল, পরে একদল...
24/09/2026

কম শিক্ষিত মানুষেরাই কেন যেন বেশি দয়ালু হয়।‌ এই ঘটনা তার আরেকটি প্রমাণ।

হাতির বাচ্চাটি নদীর জলে ভেসে যাচ্ছিল, পরে একদল জেলে অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাটিকে উদ্ধার করে।
পরে ভালোবাসার প্রতিদান হিসেবে বাচ্চা হাতিটি তার শুঁড় দিয়ে এক জেলেকে এভাবেই জড়িয়ে ধরে।

পৃথিবীটা এখনো সুন্দর ♥️

23/09/2026

এই অসহায়ত্বের দায় আমাদের সবার। 💔
ওকে নিয়ে এর আগেও অনেক পোস্ট করেছি। আমার বাসায় কতগুলো রেস্কিউ করা বিড়াল আছে, আমার আগের এডোপশন পোস্টগুলো দেখলেই সেটা বোঝা যাবে। ইচ্ছে থাকলেও ওকে আমার বাসায় নেওয়া এখন আর কোনোভাবেই সম্ভব না। আমি সত্যিই আমার সীমার বাইরে গিয়ে আরেকটা দায়িত্ব নিতে পারছি না।
আজ ওকে খাবার দিতে গিয়ে খুঁজে পাচ্ছিলাম না। অনেক খুঁজতে গিয়ে হঠাৎ দেখি—একটা ছোট্ট মৃত বাচ্চা পড়ে আছে, আর তার পাশে ও চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছে। 💔
তারপর খুঁজে পেলাম বাকি বাচ্চাগুলোকে।
ওর চোখের সেই অসহায় চাহনিটা এখনও মাথা থেকে যাচ্ছে না। যেন ও কিছু একটা সাহায্য চাইছিল… অথচ আমি দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারছিলাম না। ওর জন্য আমারও কিছু করার নেই—এই সত্যিটাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে।
ওকে যখন আনা হয়েছিল, তখন আমি বারবার জিজ্ঞেস করেছিলাম, “বাচ্চা হলে কোথায় দিবেন?”
উত্তর ছিল, “নিজেই খুঁজে নেবে।”
এটাই কি সেই “নিজে খুঁজে নেওয়া”?
একটা ঘরের বিড়াল, যে বাইরে থাকার কষ্ট, ভয় আর অনিশ্চয়তার সঙ্গে কখনো অভ্যস্তই হয়নি—তার জন্য এটাই কি আমাদের সমাধান?
আর যারা বলেছিলেন, “ও মানিয়ে নিবে”—
আজকের এই দৃশ্যটাই কি সেই মানিয়ে নেওয়া?
ও কোনোদিনের পথের বিড়াল নয়। ওর কাছে এই রাস্তাটা স্বাধীনতা না, এটা ভয়। ও জানে না কীভাবে নিজের আর নিজের বাচ্চাদের বাঁচাতে হয়। তবুও আজ ওকে সবকিছু একা সামলাতে হচ্ছে।
হয়তো ও দেশি হলে এতদিনে কেউ না কেউ ওকে নিয়ে যেত।
কিন্তু ওর গায়ের রং, জাত বা চেহারা কি ওর ভালোবাসা পাওয়ার অধিকারটা কমিয়ে দেয়?
আমি জানি, সবাইকে আমি বাঁচাতে পারব না।
আমিও মানুষ, আমারও একটা সীমা আছে।
কিন্তু আপনার হয়তো সেই সামর্থ্যটা আছে, যেটা আমার নেই।
এই পোস্টটা যদি দেখে কারও মনে একটু মায়া হয়, যদি মনে হয়—“এই মেয়েটাকে আমি একটা নিরাপদ ঘর দিতে পারি”, তাহলে দয়া করে আমাকে জানাবেন। 🙏
ঢাকার ভেতর যেকোনো লোকেশনে ওকে পৌঁছে দেওয়া হবে।
ও অনেক কিছু হারিয়েছে।
অন্তত এবার যেন একটা নিরাপদ ঘর পায়।
একটা জায়গা পায় যেখানে ওকে আর বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে না। 🥺💔
ঠিকানা- ঢাকা
যোগাযোগ - 01817757954

23/09/2026

বিড়াল যদি বিছানায় পি বা পটি করে- এই বদভ্যাস কিভাবে দূর করবেন ? বিড়াল বিছানায় পি করে , কিভাবে এই অভ্যাস দূর করবেন ?
👉🏻 শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন ।‌

📌 বিড়ালের ই-বুক সংগ্রহ করার লিংক পিন কমেন্টে ।

Hello archeologist, আজকে নতুন কি সম্পদ খুঁজে পেলেন ? 😁
23/09/2026

Hello archeologist, আজকে নতুন কি সম্পদ খুঁজে পেলেন ? 😁

22/09/2026

বিড়ালের ভ্যাকসিনেশন ও ডি-ওয়ার্মিং কোনটা আগে করাবো?
প্রেগন্যান্ট বিড়ালের ক্ষেত্রে কি কি সতর্কতা আছে?
ভ্যাকসিনের বুস্টার ডোজ মিস হলে কি করব ?
আপনাদের এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেয়ার চেষ্টা করেছি। ‌ বিড়ালের ভ্যাকসিন ও কৃমিনাশক নিয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমাদের জানা উচিত।

👉🏻 শেয়ার করে এই বিষয়গুলো অন্যদের জানার সুযোগ করে দিন।

📌 বিড়ালের ই-বুক সংগ্রহ করার লিংক পিন কমেন্টে। ‌

অনেকেই শখ করে বিভিন্ন Indoor Plants রাখতে পছন্দ করেন। কিন্তু বাড়িতে বিড়াল থাকলে নিচের এই গাছগুলো থেকে সতর্ক থাকবেন - 🚩...
22/09/2026

অনেকেই শখ করে বিভিন্ন Indoor Plants রাখতে পছন্দ করেন। কিন্তু বাড়িতে বিড়াল থাকলে নিচের এই গাছগুলো থেকে সতর্ক থাকবেন -

🚩 বিড়ালের জন্য ক্ষতিকর Indoor Plants

21/09/2026

বিড়াল কি আসলেই ভৌতিক কিছু দেখতে পায়! যা আমরা দেখি না। বিড়াল কেন অন্ধকারে একদৃষ্টিতে তাকিয়ে থাকে ? এর পিছনে বৈজ্ঞানিক রহস্য কি ? জানতে পারবেন এই ভিডিওতে।

👉🏻 ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।

📌 বিড়ালের ebook সংগ্রহ করার লিংক পিন কমেন্টে।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Lalin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category