The Andha Kanun

  • Home
  • The Andha Kanun

The Andha Kanun Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Andha Kanun, Livery Stable, Galachipa, Patuakhali,, .

17/08/2026
17/08/2026

বিষয়: চ্যানেল ওয়ান নিউজে প্রকাশিত সংবাদে আমার পেশাগত কর্মকাণ্ড সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদ

প্রিয় সম্মানিত সাংবাদিকবৃন্দ,
আসসালামু আলাইকুম।

আমি মেহেদী হাসান জুয়েল, দৈনিক অগ্নিশিখা’র গলাচিপা উপজেলা প্রতিনিধি। সম্প্রতি চ্যানেল ওয়ান নিউজ এর পটুয়াখালী জেলা প্রতিনিধি মহিবুল্লাহ চৌধুরী আমাকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদে বলা হয়েছে, আমি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে মোটরসাইকেলে স্টিকার লাগিয়ে পার্সেল আনা-নেওয়া করি।
প্রকাশিত ওই সংবাদের বিষয়ে আমার বক্তব্য ও প্রতিবাদ জানাতেই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।

প্রথমেই আমি স্পষ্ট করে বলতে চাই, সাংবাদিকতা আমার একটি পেশা এবং পার্সেল আনা-নেওয়ার ব্যবসা আমার ব্যক্তিগত ব্যবসায়িক কার্যক্রম। আমি কোনো গোপনীয়তা বা অসৎ উদ্দেশ্যে এ কাজ করি না। বৈধভাবে পার্সেল আনা-নেওয়ার ব্যবসা করা কোনো অপরাধ বা অবৈধ কর্মকাণ্ড নয়।

আমার মোটরসাইকেলে সংবাদমাধ্যমের পরিচয়বাহী স্টিকার থাকার বিষয়টিও আমি গোপন করিনি। আমি একজন সাংবাদিক হিসেবে আমার পেশাগত পরিচয় বহন করি। একই সঙ্গে নিজের ব্যবসায়িক কাজও করি। এই দুই বিষয়কে একত্র করে আমাকে হেয় করা, আমার পেশাগত পরিচয় নিয়ে প্রশ্ন তোলা কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।
আমি সাংবাদিকতার পেশাকে অত্যন্ত সম্মানের সঙ্গে দেখি। সাংবাদিক হিসেবে আমি সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের চেষ্টা করি। একইভাবে একজন ব্যবসায়ী হিসেবেও আমি বৈধভাবে আমার ব্যবসা পরিচালনা করি।

চ্যানেল ওয়ান নিউজে প্রকাশিত প্রতিবেদনে যদি আমার বক্তব্য নেওয়া ছাড়াই বা আমার ব্যবসার প্রকৃত বিষয়টি যাচাই না করে সংবাদটি প্রচার করা হয়ে থাকে, তাহলে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যমের কাছে বিষয়টি পুনরায় যাচাই করার অনুরোধ জানাচ্ছি।

আমার প্রশ্ন হলো—একজন সাংবাদিকের নিজের বৈধ ব্যবসা থাকা কি অপরাধ? যদি অপরাধ না হয়, তাহলে শুধুমাত্র সাংবাদিকতার পরিচয় বহনকারী মোটরসাইকেলে পার্সেল আনা-নেওয়ার কারণে কেন এমনভাবে সংবাদ প্রকাশ করা হলো, যাতে সাধারণ মানুষের কাছে আমার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়?
আমি চ্যানেল ওয়ান নিউজের প্রকাশিত ওই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে আমার বক্তব্য যথাযথভাবে তুলে ধরা এবং সংবাদটি পুনরায় যাচাই করার দাবি জানাচ্ছি।
আমি আরও বলতে চাই, আমার বিরুদ্ধে যদি কোনো নির্দিষ্ট আইনভঙ্গের অভিযোগ বা প্রমাণ থাকে, তাহলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করা হোক। কিন্তু বৈধ ব্যবসায়িক কর্মকাণ্ডকে সাংবাদিকতার সঙ্গে মিলিয়ে আমাকে সামাজিকভাবে হেয় বা বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হলে আমি তার প্রতিবাদ করার অধিকার রাখি।

আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম, সাংবাদিক সমাজ ও সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি—কোনো ব্যক্তিকে নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ, তথ্য যাচাই এবং বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা হোক।

আমি আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যম বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরবে।

সবশেষে, আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যারা বিভ্রান্ত হয়েছেন, তাদের কাছে অনুরোধ—বিষয়টি যাচাই না করে কোনো সিদ্ধান্তে আসবেন না।
ধন্যবাদ।

মোঃ মেহেদী হাসান জুয়েল
গলাচিপা উপজেলা প্রতিনিধি
দৈনিক অগ্নিশিখা
01726-060691

14/08/2026

বাংলাদেশে ক্ষমতায় যারাই থাকবে চলমান কালো ব্রিটিশ আইন তাদের কথাই শুনবে।
এটাই চলমান ৩০ লক্ষ শহীদের স্বাধীন বাংলাদেশ।

সরকারি হাসপাতাল গরিবের হাসপাতাল বাংলাদেশে সরকারি হাসপাতালের ডাক্তারের প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনটি দেখলেই বুঝা যায় গ...
14/08/2026

সরকারি হাসপাতাল গরিবের হাসপাতাল

বাংলাদেশে সরকারি হাসপাতালের ডাক্তারের প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনটি দেখলেই বুঝা যায় গরিবদের হাসপাতাল সরকারি হাসপাতাল। এসব প্রেসক্রিপশনে দেখা যায় ঔষধ পাঁচটা লেখা থাকলে চারটি কিনতে হয় বাহির থেকে। সর্বনিম্ন কম দামের যে ঔষধ গুলো আছে সেগুলোই দেয়া হয় সরকারি হাসপাতাল থেকে।
দুঃখের বিষয় বলতে হচ্ছে যে এখানে দুইটি ঔষধ লেখা আছে যার একটিও দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
কোনদিন হবে কি সরকার পরিচালিত প্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত???

The andha kanoon
(দি আন্ধা কানুন)
গলাচিপা,পটুয়াখালী

13/08/2026

বিশেষ সতর্কবার্তা
গলাচিপা দুইটা ব্যাংক থেকে গ্রাহক টাকা উত্তোলনের পরে পাঁচশত টাকা বান্ডেল এর ভিতরে একটা করে জাল নোট পাওয়া গেছে। দুঃখের বিষয় গ্রাহক দুইজন টাকা ব্যাংকে বসে চেক না করে তারা চলে যায়। পরবর্তীতে তাদের কাছে জাল নোট চিহ্নিত হবার পরে ব্যাংকে আসলে ব্যাংক কর্তৃপক্ষ সেটা অস্বীকার করে। তাই সবাই টাকা উঠানোর পরে ব্যাংকের ভিতরে থেকেই টাকা চেক করে নেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

The andha kanoon
( দি আন্ধা কানুন)
গলাচিপা,পটুয়াখালী।

10/08/2026

জন্ম দেয়া এক পিতার সন্তান। এই সন্তান বেঁচে থাকলে আজীবন অভিশাপ দিবে তার বাবাকে। স্বামীর দ্বিতীয় বিয়ের কষ্টে ও সংসার ছেড়ে চলে যাওয়ায় আজ সে পাগল।কোন জান্নাতে যাবে এই কুলাঙ্গার স্বামী এটা আল্লাহ ভালো জানেন। এই পোস্টটি একটি শিক্ষনীয় পোস্ট। যে সব পুরুষ ও নারী দ্বিতীয় বিয়ে করতে চান বুঝে শুনে করবেন। স্ত্রী ও সন্তানদের অথবা স্বামী ও সন্তানদের অভিশাপ নিবেন না এটা আপনাদের প্রতি অনুরোধ। The andha kanoon( দি আন্ধা কানুন)

07/08/2026

এটাই কি চলমান ব্রিটিশ কালো আইন?
আলোচিত সাংবাদিক সাগর,রুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন ১২৭ বার পেছানো হলো। ২২ বছর জেল খাটার পরে আদালত রায় দেয় আসামি নির্দোষ। প্রকৃত অপরাধী জামিনে বের হয় ঘুরে বেড়ায়। নিরপরাধ হাজারো মানুষ জেলখানায়। টাকার বিনিময়ে আইন কেনা বেচা। প্রভাবশালী ক্ষমতাশীলরা আইনকে শাসন করে। আইন গরিব অসহায় নির্যাতিতদের শোষণ করে।
এটাই বাংলাদেশ চলমান ব্রিটিশ কালো আইন। দুর্ভাগ্যজনক এ দেশ স্বাধীন হওয়ার পরেও নতুন কোন আইন তৈরি করতে পারেনি এই বাংলাদেশ। নতুন করে ওই আইনই তৈরি করা হয় যে সময় যারা ক্ষমতায় আসে তাদের যেই আইন নিজেদের স্বার্থে সংশোধন করার প্রয়োজন সেটাই টেবিল চাপড়িয়ে সংসদে বসে পাস করা হয়।

Address

Galachipa, Patuakhali,

8640

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Andha Kanun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed pet store/pet service?

Share